SEO শিখে কিভাবে আয় করা যায় ?
SEO শিখে কিভাবে আয় করা যায় ?
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে SEO সবথেকে জনপ্রিয় একটি কাজ । মার্কেটপ্লেসের এ কাজে দক্ষদের চাহিদা অনেক বেশি । মার্কেটপ্লেস ছাড়াও এ দক্ষতাকে কাজে লাগিয়ে ব্লগিং, অ্যাডসেন্স, আফিলিয়েশন, ই-কমার্স ব্যবসা করেও আয় করা যায় ।
SEO কি?
SEO শব্দের পূর্ণ অর্থ হচ্ছে Search Engine Optimization । অর্থাৎ কোন ওয়েবসাইটকে সার্চের প্রথমে প্রদর্শন করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে SEO বলে ।
বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষ প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে গুগলে সার্চ করে থাকে । গুগল তখন রেজাল্ট পেইজে অনেক সাইটের ফলাফল প্রদর্শন করে । ফলাফল পেইজে কোন ওয়েবসাইটের নাম প্রথমে আবার কোন ওয়েবসাইটের নাম দ্বিতীয় নাম্বারে প্রদর্শন করে । এইভাবে নাম্বার ভিত্তিক শতশত ওয়েবসাইটের তালিকা গুগল প্রদান করে থাকে । এ কারণে যে সাইটটিকে প্রথমে দেখানো হচ্ছে সেটিকে SEO করা হয়েছে ।
যখন আপনার ওয়েবসাইট সার্চ এর প্রথমে থাকবে তখন স্বাভাবিকভাবেই ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি পাবে । আর ভিজিটর বৃদ্ধি পেলে আপনার আয়ও বৃদ্ধি পাবে । মনে করুন, আপনি একটি ক্যামেরা কিনবেন, সেজন্য ক্যামেরার দোকান খুঁজছেন । তাহলে হয়তো আপনি গুগলে লিখবেন, Best camera shop in Dhaka । তখন সার্চের প্রথমে যে দোকানের ওয়েবসাইটের নাম আসবে সেখানেই আপনি প্রবেশ করলেন, এরপর সেখান থেকে ক্যামেরা সম্পর্কে ভালো ধারণা নিয়ে পরবর্তীতে পেয়ে সেই দোকান থেকে ক্যামেরা কিনবেন । যে দোকানটির ওয়েবসাইট আপনি প্রথমে পেলেন এটি সাধারণত SEO-এর কারণেই সম্ভব হয়েছে ।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুনঃ

Comments
Post a Comment